1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ দিনের কর্মসূচি শুরু হবে ৩১ আগস্ট। শেষ হবে ৪ সেপ্টেম্বর।

এর মধ্যে আগামী ৩১ আগস্ট (শনিবার) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন। দ্বিতীয় দিন (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সকল নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

তৃতীয় দিন (২ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী খাল-বিল-পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। পঞ্চম দিন ৪ সেপ্টেম্বর। সেদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ করা হবে।

রিজভী আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে সারাদেশে জেলা ও মহানগরে ২ সেপ্টেম্বর র‍্যালি ও আলোচনা সভা এবং ৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com