1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

৪৩৪ জন যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়ল লঞ্চ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে ৪৩৪ জন যাত্রী নিয়ে ডুবোচরে আটকে যায় ‘অভিযান-১০’ নামের একটি লঞ্চ। শুক্রবার ভোরে উপজেলার বড়ইয়া ইউনিয়ন চরপালট গুচ্ছগ্রাম সংলগ্নে এ ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘অভিযান-১০’ ও ‘শাহরুখ-২’ লঞ্চ পাল্লা দিয়ে বরগুনার দিকে যাচ্ছিল। একপর্যায়ে ‘শাহরুখ-২’ লঞ্চকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চরে উঠিয়ে দেয়। পরে অনেক চেষ্টা করেও লঞ্চটি পানিতে নামানো যায়নি।

‘অভিযান- ১০’-এর মাস্টার মো. মাসুদ আলম জানান, জোয়ারের পানির কারণে চর বোঝা যাচ্ছিল না। ফলে কিছু বুঝে ওঠার আগেই লঞ্চটি ডুবো চরে উঠে যায়। ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com