1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩২ বছর পর শিল্পী সমিতির চেয়ারে ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘ ৩২ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব কাঁধে নিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ২২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৫ ভোট।

এর আগে ১৯৮৯ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। সে বার তার প্যানেল থেকে সভাপতি হয়েছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। এরপর দীর্ঘ ৩২ বছর আর কখনও শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হননি তিনি।

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই চিত্রনায়ক চলচ্চিত্র শিল্পী সমিতির নবম সভাপতি নির্বাচিত হলেন। এর আগে নায়ক রাজ রাজ্জাক, খলিল উল্লাহ খান, আহমেদ শরীফ, আলমগীর, মাহমুদ কলি, মিজু আহমেদ, শাকিব খান এবং মিশা সওদাগররা বিভিন্ন মেয়াদে এই সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন।

এবারও সাধারণ সম্পাদকের চেয়ার ধরে রেখেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি ১৭৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com