1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

২৮ মার্চের হরতালে বিএনপির সহায়তা করার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শনিবার (১২ মার্চ) দুপুরে তিনি একথা জানান।

গত ১১ মার্চ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। ওইদিন সারা দেশে আধাবেলা হরতাল পালন করবে বাম দলগুলোর প্রধান এই জোট।

অন্যদিকে তাদের হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (বাংলাদেশ ন্যাপ)।

এ ছাড়া একই দিনে হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও। শুক্রবার (১১ মার্চ) বিকালে রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই হরতাল ডেকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আনতে হবে। ভর্তুকি মূল্যে দরিদ্র ২ কোটি পরিবারকে নিয়মিত রেশন দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যবসায়ীক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থান নিতে হবে।

আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দল ও সব জনগণকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ওইদিন বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পারেন হারতাল পালন করবেন।

এর আগে শুক্রবার সকালে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে। কর্মসূচি সফল করতে সোমবার থেকে ২৭ মার্চ সারা দেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

তার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে চলতি মাসেই হরতাল ডাকা হবে বলে জানিয়েছিলেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com