1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে মমিনুলরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা টেস্টে শুরুতেই পথ হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েছে টাইগার ব্যাটাররা। স্কোরবোর্ডে মাত্র ২৪ রান তুলেতেই বাংলাদেশ হারিয়েছে প্রথম সারির পাঁচ ব্যাটার।

কাসুন রাজিথার করা ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান মাহমুদুল হাসান জয়।

চট্টগ্রাম টেস্টে ৫৮ রান করা এই ব্যাটার আজ খুলতে পারেননি রানেই খাতাই। এরপর শূন্য রানে ফিরেন তামিম ইকবালও। আতিশা ফর্নান্ডোর শিকার তিনি।

দুই অঙ্কের ঘরে যেতে পারেননি অধিনায়ক মমিনুল হক, ফিরেছেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত করতে পেরেছেন ৮। প্রথম বলেই আউট হয়েছেন সাকিব আল হাসান।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩২ রান। মুশফিকুর রহিম ১৫ ও লিটন দাস শূন্য রানে ব্যাট করছেন। কাসুন রাজিথা ৩টি ও আশিথা ফর্নান্ডো ২টি উইকেট নিয়েছেন।

উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়। এই টেস্টটি তাই সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। এই টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। চট্টগ্রামে প্রথম টেস্টে খেলা পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান চোটের কারণে খেলতে পারছেন না এই টেস্টে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com