1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৯.৬৬ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯.৬৬ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ১ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫০১ জন ঢাকা বিভাগের, ২১ জন ময়মনসিংহ বিভাগের, ১৬৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩৩ জন রাজশাহী বিভাগের, ৩৯ জন রংপুর বিভাগের, ৭৮ জন খুলনা বিভাগের, ১৫ জন বরিশাল বিভাগের এবং ২৬ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৯.৭৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com