1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

২০ লাখ টাকার দেনমোহরে কারাগারে হাজতির সঙ্গে বাদীর বিয়ে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০ লাখ এক টাকা দেনমোহরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দির সঙ্গে মামলার বাদীর (নারী) বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাইকোর্টের আদেশে বৃহস্পতিবার দুপুরে কারাগারের অফিসকক্ষে তাদের এ বিয়ে সম্পন্ন হয়। কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কেএম আক্কাসের (৪০) সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বাদী সাজেদা আক্তারের (৩৫) বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিয়েতে ২০ লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, এ বছরের মার্চের দিকে নারী ও শিশু দমন নির্যাতন আইনে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আক্কাসকে এ কারাগারে পাঠানো হয়। তারপর থেকে তিনি এ কারাগারে বন্দি হিসেবে আছেন। তার হাজতি নং- ৪৮৬/২১। হাইকোর্টের নির্দেশে বিয়ে সম্পন্ন করা হয়েছে।

কারাগারে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতি ও বর-কনেসহ সকলের সম্মতিতে বন্দি হাজতি ও বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com