1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

২০ দলীয় জোটে ভাঙনের বিষাদ সুর : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : ২০ দলীয় জোটে দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন।

আজ সোমবার দুপুরে মোহাম্মদপুর সূচনা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে সম্মেলন করেছে। পাঁচটি ইউনিট নিয়ে করা হয় এই সম্মেলন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি সম্মেলন না করে ঘরে বসে কেন্দ্রীয় সম্মেলন করবে, ঘরে বসে কমিটি করবে। তাদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কী করে করবে। আমাদের ঘরে এবং অন্দরমহলে গণতন্ত্র আছে। সেটা আমরা দলের ইউনিট সম্মেলনের মধ্যেও প্রমাণ করছি।

তিনি বলেন, মির্জা ফখরুল এখন প্রতিদিন ঘুম থেকে উঠে আন্দোলনের ডাক দেন। বিএনপি অবশ্য আমাদের থেকে ৬ ঘণ্টা পিছিয়ে আছে। কারণ আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আর বিএনপির কাউকে দুপুর ১২টার আগে খুঁজে পাওয়া যাবে না। অথচ তাদের বিবৃতি সন্ধ্যার সময় আসে না, গভীর রাতে আসে। অন্ধকারে এদের কাজ করতে ভালো লাগে। বিএনপি যতই সমালোচনা করুক, আপনারা আপনাদের কাজ করে যান।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছর মেট্রো রেল, পদ্মা সেতু, বাস ট্রাফিক ট্রানজিট, গাজীপুর-টঙ্গী চার লেন সড়ক ও বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা উন্নয়নের নতুন ধারা দেশে নিয়ে এসেছেন। ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশে দশটি ফ্লাইওভার তৈরি হবে। আগামী বছর চারটি মেগাপ্রজেক্ট উদ্বোধন হবে, তখন বিএনপির সমালোচনার মুখ জনগণ বন্ধ করে দেবে। তাদের সমালোচনার আর জায়গা থাকবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com