1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে দিতে পারে আইসিসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক দিনের বিশ্বকাপ আয়োজনের সময় কর ছাড় চায় আইসিসি। কিন্তু সেটা ভারত সরকার না-ও মানতে পারে। এ অবস্থায় ভারত থেকে সরিয়ে দেওয়া হতে পারে আগামী বছরের বিশ্বকাপ। এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইসিসি চাইলে এমনটা করতেই পারে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। সেই বিশ্বকাপ আয়োজন করতে আইসিসি-র পক্ষ থেকে ভারতীয় বোর্ডের কাছে কর ছাড়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। ভারতীয় বোর্ড সেই ব্যবস্থা করতে পারবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। ভারত সরকার কর ছাড়তে রাজি হবে না বলেই মনে করা হচ্ছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারতে। সে বারও আইসিসি চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড যাতে কর ছাড়ের ব্যবস্থা করুক। কিন্তু সেটা সম্ভব হয়নি। তাতে যদিও ভারতে বিশ্বকাপ আয়োজনে কোনও বাধা দেওয়া হয়নি। ২০১৬ সালে কর ছাড় না দেওয়ায় আইসিসির পক্ষে যে টাকা ভারতীয় বোর্ডের প্রাপ্য তা কেটে নেওয়া হয়েছিল।

বোর্ডের এক কর্মকর্তা বলেন, আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে এই কর ছাড় নিয়ে আইনি লড়াই হতে পারে। কর দেওয়া নাগরিকদের কী বলবে সরকার? যে খেলা এত টাকা নিয়ে আসে সেই খেলার জন্যই কর ছাড় চাওয়া কি সম্ভব? এটা হতে পারে? সরকার এ সম্পর্কে কোনো কিছু বলবে না।

কর ছাড় দেওয়া না হলে আইসিসি কী করতে পারে? ক্রিকেটের নিয়ামক সংস্থার সামনে খোলা থাকবে তিনটি রাস্তা। আইসিসি তার অন্য সদস্যদের বোঝাতে পারে যে কর ছাড়ের প্রয়োজন নেই। অথবা ভারতকে বলতে পারে যে প্রতিযোগিতা আয়োজন করার প্রয়োজন নেই। অন্য দেশে হবে বিশ্বকাপ। তানাহলে, ২০১৬ সালের মতো কর বাবদ যে টাকা হবে সেটা বিসিসিআইয়ের প্রাপ্য থেকে কেটে নেওয়া হবে।

উল্লেখ্য, ভারতে বিশ্বকাপ হলে সেই প্রতিযোগিতায় পাকিস্তান খেলবে না বলে জানিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ওই সময় বলেছিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। পাকিস্তান থেকে এশিয়া কাপ অন্য দেশে সরিয়ে দেওয়া হবে। এরপরেই রেগে যায় পাকিস্তান।

সে দেশের বোর্ড প্রধান রামিজ রাজা বলেছিলেন, রোহিত শর্মারা পাকিস্তানে খেলতে না এলে, বাবর আজমরাও ভারতে যাবে না বিশ্বকাপ খেলতে।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com