1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বাজে গেছে বাংলাদেশের। খেলতে হয়েছে বাছাই পর্ব। সুপার টুয়েলভ পর্বে নেই কোনো জয়। তবে আশার কথা হলো, আগামী ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। টাইগাররা খেলবে সরাসরি মূল পর্বে প্রথমবারের মতো।

শনিবার (৬ নভেম্বর) বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের কারণেই দুয়ার খুলে গেছে বাংলাদেশের। আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে ২০২২ বিশ্বকাপে প্রাথমিক পর্বে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়া। বাকি আট দল অস্ট্রেলিয়া আসরে সরাসরি খেলবে মূল পর্বে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে তারা চলে গেছে ৯ নম্বরে। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হারে বাংলাদেশের মতো পরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com