1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

১৮তম এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাবি অধ্যাপক ড. ইসরাফিল শাহীন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড ইসরাফিল শাহীন ২০২৫ সালের বহুল প্রতীক্ষিত ১৮তম ‘এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও ডিরেক্টর্স’ কনফারেন্সে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন। আগামী ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চীনের ঐতিহ্যবাহী সাংহাই থিয়েটার একাডেমি (STA) -তে এই আন্তর্জাতিক উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অধ্যাপক শাহীন এই সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ আয়োজনে শুধু কি নোট স্পিকার হিসেবেই নন, বরং থিয়েটার বিষয়ক “মাস্টারক্লাস, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম সেশন” পরিচালনা করবেন। তিনি তার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ গবেষণা—বিশেষ করে “কারা থিয়েটার, কিশোর সংশোধনাগার ভিত্তিক থিয়েটার এবং মানসিক স্বাস্থ্য থেরাপিউটিক থিয়েটার” নিয়ে তার কাজ ও অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন।

শাংহাই থিয়েটার একাডেমি (এসটিএ)-এর গৌরবময় ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৫ টিরও বেশি দেশের থিয়েটার স্কুল থেকে পরিচালক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেবেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং বাংলাদেশ।

আন্তর্জাতিক থিয়েটার শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্রকে সমৃদ্ধ করতে উৎসবে বহুবিধ কার্যক্রম রাখা হয়েছে বলে উৎসব সম্পর্কে ওয়াকিবহাল সুত্র জানায়। সেগুলো হলো:

—থিয়ে ডিরেক্টর কনফারেন্স: থিয়েটার শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা।

বিশেষায়িত কর্মশালা ও মাস্টারক্লাস: অভিনয়, নির্দেশনা, মুভমেন্ট এবং স্টেজ টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ।

শিক্ষার্থী পরিবেশনা ও শোকেস:বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মঞ্চ পরিবেশনা প্রদর্শন।
একাডেমিক সেশন:ফোরাম, সিম্পোজিয়াম ও রাউন্ডটেবিল আলোচনার মাধ্যমে গবেষণা ও তত্ত্বের বিনিময়।
শিল্পবিষয়ক (ইন্ডাস্ট্রি) প্যানেল:আন্তর্জাতিক ট্যুরিং, অর্থায়ন ও নাট্যনবীনতা (ইনোভেশন) বিষয়ক আলোচনা ও বিনিময় কর্মসূচি।

উল্লেখ্য, শাংহাই থিয়েটার অ্যাকাডেমি (STA) হল ইউনেস্কো–আইটিআই– সংযুক্ত APB নেটওয়ার্কেরএকটি প্রধান সদস্য ও নিয়মিত আয়োজক। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই নেটওয়ার্কটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের থিয়েটার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। অধ্যাপক শাহীনের এই প্রতিনিধিত্ব বাংলাদেশের থিয়েটার গবেষণা ও কর্মধারাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক শাহীন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের একজন আন্তর্জাতিক মানসম্পন্ন নেতৃস্থানীয় নাট্যজন। দেশের মঞ্চনাটককে নতুন উচ্চতায় নিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নাট্য সংগঠনের দায়িত্ব কাধে নিয়ে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com