1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

১৭ বছর পর সচল হলো খালেদা জিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিজবিডি ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বিএনপি বহু বছর ধরে এসব অ্যাকাউন্ট সচলের জন্য বলে আসছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে অনুমতি না দেয়ায় কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।’

বিগত কয়েকদিন ধরে রাজস্ব বোর্ড খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সচলের জন্য কাজ করে আসছিল। তবে কয়টি অ্যাকাউন্ট সচল করা হয়েছে এবং অ্যাকাউন্ট কী পরিমাণ অর্থ আছে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি রাজস্ব বিভাগ।

উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট সচল হলেও এতদিন বন্ধ ছিল খালেদা জিয়ার অ্যাকাউন্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com