1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

১৫ হাজার টাকার টিকিটেও দেখা গেল না নোরার নাচ, হতাশ দর্শক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নানা বাধা ডিঙিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকা এসেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে তাকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্ধারিত প্রবেশমূল্যের বিনিময়ে এই বলিউড তারকাকে দেখার সুযোগ করে দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিটমূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।

বিকেল থেকেই নোরার পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আগত দর্শকরা। প্রথম দিকে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। রাত সাড়ে ৯টার দিকে মঞ্চে ওঠেন নোরা। হাত নেড়ে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিলেন। বক্তব্য দিতে গিয়ে আপ্লুত হয়ে বলেন, ‘আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে৷ আজ শুধু এটুকুই বলতে চাই নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান।’

দর্শকরা এ ধরনের কথা শোনার চেয়ে তার নাচ দেখার জন্য উন্মুখ ছিলেন। সরাসরি তার ‘পারফরমেন্স’ দেখার জন্যই এসেছিলেন তারা। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে কোমর দোলাননি নোরা। মঞ্চে তার গান বেজেছে ঠিকই। কিন্তু তিনি নাচেননি। তাকে ঘিরে নেচেছেন একদল ড্যান্সার। সেই গানে হালকা হাত-পা নেড়ে তাল মিলিয়েছেন। পরে নোরা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে নোরার নাচ দেখতে না পেরে অনুষ্ঠান শেষে ক্ষোভ ঝেড়েছেন সব দর্শক। তারা জানান, টাকা খরচ করে অ্যাওয়ার্ড দেওয়া দেখতে আসেননি। পুরো টাকা জলে গেছে। অনেকের মতে, আয়োজক প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com