1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

১৪ দিনেও স্ত্রী-সন্তান জানেন না বাদলের মৃত্যুর খবর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাগেরহাটের শরণখোলা উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী বাদল কর্মকার (৪০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গত ২৯ জুন। ওই দিন বরিশাল মহাশ্মশানে তার সৎকার করা হয়েছে। এর পর ১৪ দিন অতিবাহিত হলেও তার স্ত্রী সীমা কর্মকার (২৭) জানেন না তার মৃত্যুর খবর। তিনি অপেক্ষায় আছেন স্বামী সুস্থ হলেই বাড়ি চলে আসবেন।

একমাত্র সন্তান সূর্য (১১) অপেক্ষায় রয়েছে বাবা এলেই তার কাছে বায়নার কথা বলার জন্য। তাদের আশা যে আর পূরণ হওয়ার নয়, সেই খবর জানাতে আসবেন মৃত বাদলের শ্বশুরবাড়ির লোকেরা। কীভাবে এ খবর জানাবেন আর তাদের সামলে নেবেন, এ জন্য প্রতিবেশীরাও রয়েছেন উৎকণ্ঠায়।

মঙ্গলবার বাদলের শ্যালক উজ্জ্বল কর্মকার জানান, তার বোন সীমা কর্মকার ও ভাগ্নে সূর্য কর্মকারের করোনা পজিটিভ থাকার কারণে তাদের বাদলের মৃত্যুর খবর জানানো হয়নি। ১২ জুলাই সোমবার সকালে তাদের পুনরায় করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়েছে। রিপোর্ট নেগেটিভ এলে জানানো হবে বাদল কর্মকারের মৃত্যুর খবর।

এলাকাবাসী জানান, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বাদল কর্মকারের পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়। কিন্তু সামান্য সর্দি-কাশি ও জ্বরকে তারা গুরুত্ব দেয়নি। এর মধ্যে বেশ কিছু দিন পার হলে বাদলের শ্বাসকষ্ট বেড়ে যায়। অসুস্থ বেশি দেখে তারা সবাই গত ২৪ জুন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করান। তবে নমুনা পরীক্ষায় বাদলের নেগেটিভ এবং তার স্ত্রী সন্তানের পজিটিভ রিপোর্ট আসে।

কিন্তু বাসায় বাদলের অবস্থার অবনতি ঘটতে থাকে। খবর পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন একদিন পর অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে করোনা পরীক্ষা দেওয়ার দুদিন পর পজিটিভ রিপোর্ট আসে। ততক্ষণে তার অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে ওই হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করার একদিন পর বাদলের মৃত্যু হয়। ওই দিনই তাকে সৎকার করা হয়।

শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট প্রায় ৬০ ভাগ সঠিক পাওয়া যায়। যার কারণে বাদল কর্মকারের রিপোর্ট হয়তো সঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com