1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

হোমনার কৃতি শিক্ষার্থী কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি যুবায়েদ হাসান সন্ত্রাসীদের হাতে নিহত!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

হোমনা (কুমিল্লা প্রতিনিধি) : কুমিল্লার হোমনার কৃতি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের২৫ তম ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য জুবায়েদ হাসান (২৩) সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে।

রবিবার(১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলা এক বাসায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবায়েদ হাসান কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও স্থানীয় সাংবাদিক আক্তার হোসেনের ভাতিজা।

সহপাঠীরা জানান,“জুবায়েদ সবসময় হাসিখুশি, ও পরিশ্রমী ছাত্র ছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আরমানিটোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”

এদিকে জুবায়েদের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

হোমনার সর্বস্তরের মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক সমাজ এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com