1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

হাসিনার গুম-খুনের ডকুমেন্টারি দেখানো হচ্ছে শাহবাগে বড় স্ক্রিনে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। শুক্রবার (৯ মে) বিকেলে শাহবাগ মোড় ব্লকেড করা হয়। রাতেও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

এদিকে রাত সাড়ে ১১টা থেকে সেখানে দেখানো হচ্ছে শেখ হাসিনার শাসনামলের গুম-খুন ও নির্যাতনের ভিডিওচিত্র। শাহবাগ মোড়ের পশ্চিম দিকে এলইডি স্ক্রিনে এ গুম-খুনের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে। এলইডি স্ক্রিনে কখনও ভেসে উঠছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি, কখনও দেখানো হচ্ছে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের চিত্র।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com