1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

‘হত্যা করা হতে পারে ইমরান খানকে’, দাবি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ৬৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইমরান খানের ক্ষমতাচ্যুতি, শাহবাজ শরীফ ও সফরসঙ্গীদের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেয়ার মতো ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি।

এরই মধ্যে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলে জোর দাবি করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। যা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র: জিও টিভি।

ওদিকে ইমরান খান ইসলামাবাদমুখী লংমার্চ ঘোষণা করেছেন। নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইমরান খানের ওই লংমার্চ রক্তাক্ত হতে পারে। এতে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

এর একদিন আগে তিনি দাবি করেন, ইমরান খানকে হত্যা করা হতে পারে। তিনি সোমবার দাবি করেন, ক্ষমতাসীন পিএমএলএনের নেতারা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। লংমার্চেই তার ওপর হামলা চালানোর চেষ্টা করছে সরকার।

শেখ রশিদ আরও বলেন, ইমরান খানের জীবন ঝুঁকিতে। কারণ, শরীফ পরিবার এবং পিএমএলএনের অন্য নেতারা তার হাত থেকে মুক্তি পেতে চান।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে উদ্দেশ্য করে মঙ্গলবার বিকেলে রাওয়ালপিন্ডিতে শেখ রশিদ বলেন, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন মাদকের ডিলার, সেখানে শান্তি আসতে পারে না। তিনি আরও বলেন, যদি রাজপথে সহিংসতা হয় তার জন্য দায়ী থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com