1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

হজে যেতে পাসপোর্টের মেয়াদ লাগবে ৪ জানুয়ারি পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি সরকারের নীতি অনুযায়ী চলতি বছর হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আজ সোমবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে কী করণীয় তাও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করে তথ্য হালনাগাদ করবেন। একই সঙ্গে যারা প্রাক নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদসহ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা নিজ নিজ এজেন্সির মাধ্যমে পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন। তবে অবশ্যই পাসর্পোটের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। সময় স্বল্পতার কারণে এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতার কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর কার্যক্রম ব্যহত হবে না।

হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পেছনে মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানা সংবলিত ছাপা স্টিকার সংযুক্ত করতে হবে। তা সম্ভব না হলে, কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা/মদিনা বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করতে পারে সৌদি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com