1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

হজের দিন আরাফার ময়দানে সন্তান জন্ম দিলেন পাকিস্তানি নারী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সৌদি আরবের আরাফাতের ময়দানে হজের দিনে সন্তান প্রসব করেছেন এক পাকিস্তানি নারী।

শনিবার আরাফাতের জাবাল আল-রাহমা হাসপাতালে ৩৪ বছর বয়সী ওই নারী ছেলে সন্তানের জন্ম দেন। খবর গাল্ফ নিউজের।

এই বছর আরাফাত ময়দানে প্রথম কোনো হজযাত্রী সন্তান প্রসব করলেন। চিকিৎসকেরা জানান, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। শিশুটির নাম রাখা হয়েছে আরাফাত।
প্রতিবেদনে বলা হয়, নবজাতকের ওজন ৩ কেজি ৪০ গ্রাম বলে চিকিৎসকেরা জানান। তারা বলেছেন, শিশুটি সুঠাম দেহের অধিকারী। তার শরীরও পুরো সুস্থ।

আরবি চ্যানেল আল এখবারিয়া এক্স প্ল্যাটফর্মে নবজাতকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে। এর আগে ২০১৮ সালে হজে এসে জর্ডানের এক নারী আরাফাতের জাবাল আল-রাহমা হাসপাতালে শিশুর জন্ম দিয়েছিলেন।

এর আগে ৩০ বছর বয়সী নাইজেরিয়ান এক নারী হজে এসে সন্তান প্রসব করেছেন। তার নবজাতকের নাম রাখা হয়েছে ‘মোহাম্মদ’। ওই নারী মক্কার একটি হাসপাতালে শিশুটির জন্ম দেন বলে আরব নিউজের তথ্য।

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোত্তম স্বাস্থ্যসেবা দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মক্কা, মদিনাসহ হজের পবিত্র স্থানগুলোতে ৬ হাজার ৪০০ র বেশি শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে।

এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসকসহ ৩২ হাজারের বেশি চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে পেশাদার চিকিৎসকরা ৩২টি হাসপাতাল, ১৫১টি স্বাস্থ্যকেন্দ্র ও ৬টি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সমৃদ্ধ ভ্রাম্যমাণ ক্লিনিকে চিকিৎসাসেবা দেবেন।

সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির (এসআরসিএ) তত্ত্বাবধানে হজযাত্রীদের জরুরি সেবায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

সংস্থাটির তত্ত্বাবধানে ৯৮টি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২ হাজার ৫৪০ জনের বেশি চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া রয়েছে ৬৯৪টির বেশি অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং সাতটি এয়ার অ্যাম্বুল্যান্স বিমান।

সৌদি আরবে শনিবার পবিত্র হজ অনুষ্ঠিত হয়। রোববার সেখানে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। এবার বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এ বছর ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com