1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদর দপ্তর পরিদর্শন করেন। সকাল ১১টা ৩০ মিনিটে সিনিয়র সচিব মহোদয় সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে সাদর অভ্যর্থনা জানান। সিনিয়র সচিব অভিবাদন মঞ্চ আরোহণের পর অগ্নিসেনাদের একটি চৌকস দল তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে। সিনিয়র সচিব মহোদয়ের সফরসঙ্গী ছিলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) জনাব মোঃ শামীম খান এবং সচিব মহোদয়ের একান্ত সচিব জনাব মোঃ রাহাত বিন কুতুব।
অভিবাদন গ্রহণ শেষে সিনিয়র সচিব মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ইকুইপমেন্ট ডিসপ্লে ঘুরে দেখেন। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার, পিএসসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব জনাব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি এবং অধিদপ্তরের সকল স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব মহোদয় মনোযোগ দিয়ে প্রেজেন্টেশন শোনেন এবং তারপর বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অগ্নিপ্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সবধরনের দুর্যোগে জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সিনিয়র সচিব মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এর পর সিনিয়র সচিব মহোদয় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন। দুপুর ২টায় তিনি অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com