1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

স্থল আক্রমণে এ পর্যন্ত ৫১ ইসরায়েলি সৈন্য নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এর ফলে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে মোট ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটি বলছে, হামাসকে নিশ্চিহ্ন করেই ইসরায়েলি সেনারা ঘরে ফিরবে।

বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার কাছে জিকিম সেনাবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনকালে হামাসকে নির্মূল করার তার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় এমন কোনো জায়গা নেই যেখানে আমরা পৌঁছাতে পারব না। তিনি বলেন, আমরা আসব, আমরা হামাসকে নির্মূল করব এবং জিম্মিদের ফিরিয়ে দেব। এই দুটি লক্ষ্য পবিত্র… গতকাল আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আবারও কথা বলেছি। আমরা নিরলস থাকব। আমরা হামাসকে নির্মূল করব, বিজয় অর্জন করব এবং জিম্মিদের ফিরিয়ে দেব।

ইসরায়েলি সেনারা বর্তমানে আল-শিফা হাসপাতালটিকে ‘হামাসের অবকাঠামোর’ সাথে সংযুক্ত বলে দাবি করে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com