1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

স্ত্রীর পাশেই চিরশায়িত হবেন আবদুল গাফ্‌ফার চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরী চিরশায়িত হবেন।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম সাংবাদিকদের এ তথ্য জানান।

হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, আমরা ওনার (আবদুল গাফ্‌ফার চৌধুরী) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা জানান, আবদুল গাফ্‌ফার চৌধুরীর অন্তিম ইচ্ছা ছিল, তাকে যেন স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। পরিবারের সদস্যরা চাইছেন, ওনার শেষ ইচ্ছেটা পূরণ হোক। আমরাও সেভাবে ব্যবস্থা করছি।

তিনি আরো বলেন, আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে হবে। এরপর তার মরদেহ লন্ডনের আলতাব আলী পার্ক শহিদ মিনার প্রাঙ্গণে রাখা হবে।

সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আমরা কথা বলেছি। যত দ্রুত সম্ভব তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে দেশে ফিরবেন।

শোক প্রকাশ করে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, আমরা বরেণ্য একজন মানুষকে হারালাম। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

উল্লেখ্য, আবদুল গাফ্‌ফার চৌধুরী বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বার্নেট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com