1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

স্ত্রীকে মঞ্চে রেখেই কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে ফেললেন বাইডেন!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিজের স্ত্রীকে মঞ্চে রেখেই ভুল করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তৃতার সময় এ ঘটনা ঘটে।

স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা। সেই কথা জানাতে গিয়েই এই ঘটনা ঘটালেন বাইডেন।

টুইটারে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা গিয়েছে, “মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।”

প্রেসিডেন্ট এই কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। ভিডিওতে দেখা গিয়েছে, এরপর দর্শকাসন থেকেই এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিতেই হাসির রোল পড়ে যায় সেখানে। ঘটনাচক্রে, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন বাইডেন। ভুল স্বীকার করে নিজের এই মুখ ফসকানো রোগ নিয়েই মজা করতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। সূত্র: ফক্সনিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com