1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান

স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে স্কুলের জমি ও কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে গোলগুলির ঘটনা ঘটেছে। এতে ২৫ গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়াও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ইসহাকপুরের বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণির পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন ও ভূমি নিয়ে জের বিরোধ বাঁধে। এর জের ধরে বুধবার দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গোলগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় ২৫জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আব্দুস সামাদ (৪০), আয়েশা বেগম (৪০) আমিরুল নেছা (৫০) ও আলেয়াসহ (৪০) গুলিবিদ্ধ ২৫ জনসহ কমপক্ষে ৪০ জনকে সিলেট ওসমানিতে রেফার্ড করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ২৫জন গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে আসে। তাদের মধ্যে ২৩ জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com