1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সেরা রেস্তোরাঁ মালিক আজ পথের টোকাই!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা আবুল কালাম। তিনি এক সময় উপজেলা শহরের পুরাতন ব্যবসায়ী ছিলেন। নব্বই দশকে উপজেলা শহরে আলেয়া সিনেমা হলের সামনে রেস্তোরাঁ ছিল তার। এটিই ছিলো শহরের সেরা রেস্তোরাঁ হিসেবে পরিচিত। তার হোটেলে কর্মরত ছিলেন ২০ থেকে ২৫ জন কর্মচারী।

নাস্তার জন্য রেস্তোরাঁয় ভিড় থাকতো দুপুর পর্যন্ত। দুপুরের খাবার চলতো সন্ধ্যা নাগাদ। মধ্য রাত পর্যন্ত ভিড় লেগে থাকতো রাতের খাবারের জন্য। সময়ের পরিক্রমায় হল ব্যবসায় ভাটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা কমতে থাকে আবুল কালামের হোটেলের। এরপর হিসেবের খাতা ওলটপালট হয়ে যায় আবুল কালাম অসুস্থ হয়ে পড়লে। তাকে ছেড়ে চলে যায় স্ত্রী সন্তানরা। সেই থেকে ভিটে মাটি ছাড়া তিনি। থাকেন অন্যের রান্না ঘরে আশ্রিত অবস্থায়।

আবুল কালাম বলেন, এক সময় শহরের সবচেয়ে বড় হোটেল রেস্টুরেন্ট ব্যবসা আমার ছিল। হঠাৎ লিভারের রোগে আক্রান্ত হয়ে অপারেশন করাতে হয়। এতে সব অর্থ-সম্পদ শেষ হয়ে যায়। এরপর স্ত্রী-সন্তানেরা আজ আমাকে ফেলে দূরে সরে গেছে। ৬৭ বছর বয়সে একটি সরকারি ঘরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে অন্যের রান্না ঘরে আশ্রয় নিয়েছি।

নকলা বাজারের স্যানিটারি ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদুল আলম (বাবুল) বলেন, আবুল কালাম ওই সময়ের সেরা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে পুরো উপজেলা তার সুনাম ছিল। ভাগ্যের খেলায় আজ সেই কালাম রাস্তায় টোকাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com