1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেরা পরিচালকের পুরস্কার পেলেন কে এম মাহমুদ হাসান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব কে এম মাহমুদ হাসান। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাটক ‘আমি তুমি ও সে’ পরিচালনার জন্য টেলিভিশন শাখায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম তার হাতে পুরষ্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল এবং গণমাধ্যম ব্যক্তিত্ব তাশিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর যাবত এটিএন বাংলায় অনষ্ঠান বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিতভাবে নাটক এবং অনুষ্ঠান নির্মাণ করে আসছেন কে এম মাহমুদ হাসান। তার পরিচালিত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তার পরিচালনায় নির্মিত বিভিন্ন টিভি অনুষ্ঠান ও ডকুমেন্টারি দর্শক মহলে প্রশংসা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com