1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সেনাবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০১৮ সালে প্রথমবারের মতো স্বাধীনতা কাপে খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরপর থেকে টানা চার মৌসুমে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠল দলটি। মঙ্গলবার বসুন্ধরার কিংস অ্যারেনায় বাংলাদেশ সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটল দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী।

ঘরের মাঠে খেলা হওয়া শুরু থেকে সেনাবাহিনীর রক্ষণভাগে চাপ সৃষ্টি করে বসুন্ধরা কিংস। নিজেদের রক্ষণভাগ দারুণভাবে সামলিয়ে রাখেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কিংসকে রুখে রাখার পাশাপাশি নিজেরাও‍সুযোগ তৈরির চেষ্টা করতে থাকেন। কিংসও করতে থাকে একের পর এক আক্রমণ।

খেলার ৩৮ মিনিটে এগিয়ে যায় কিংস গোল করেন ইউসুফজাই ববুরবেগ। মিগেল ফেরেইরার করা কর্নার থেকে মাথা ছুঁইয়ে সেনাবাহিনীর জালে বল পাঠান ইউসুফজাই। ওই গোলের লিড নিয়ে প্রথমার্ধে শেষ করে কিংস।

খেলার ৬১ মিনিটে চমক দেখায় সেনাবাহিনী। সমতা ফেরায় দলটি। বক্সের ডান দিক দিয়ে বল নিয়ে এগোচ্ছিলেন ইমতিয়াজ। ববুরবেগ চার্জ করলে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। ক্লিয়ার করার জন্য গফুরভ গোলকিপার শ্রাবণকে বল এগিয়ে দিলে ভুল করে বসেন তিনি। শ্রাবণের পা থেকে বল কেড়ে নিয়ে রঞ্জু ব্যাকপাস করলে আলতো শটে বল পাঠিয়ে দেন জালে ইমন (১-১)।

খেলার ৭৬ মিনিটে আবারো লিড পায় কিংস। এবার গোল করেন দোরিয়েলতন গোমেজ। রাকিবের বাড়িয়ে দেয়া বল নিয়ন্ত্রণ নিয়ে বক্সের ঢুকে সাদ। তার বাড়ানো বলে ৬ গজের দূর থেকে সেনাবাহিনীর জালে বল পাঠান দোরিয়েলতন গোমেজ (২-১)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com