1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

সুবাহ বহু পুরুষে আসক্ত, তাকে টেস্ট করা হোক: ইলিয়াস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একাধিক বিয়ে করে বারবার বিতর্কে জড়িয়েছেন গায়ক ইলিয়াস। গত ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবন্ধ হন ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না যেতেই সেই সংসারে ভাঙন সুর ওঠে। সেই দাম্পত্যের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে।

সুবাহ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন বলে অভিযোগ ইলিয়াসের। এমনকি বিয়ের পর তার গায়ে নাকি হাতও তুলেছেন। এটাই নাকি সুবাহের ব্যবসা।

ইলিয়াস বলেন, সুবাহ বহু পুরুষে আসক্ত। বিশ্বাস নাহলে তার টেস্ট করা হোক। চ্যালেঞ্জ দিলাম ২০-৩০ জন পুরুষের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। সে আলোচনায় থাকতে চায়, যেকোনো মূল্যে সেটার জন্য যত নিচে নামার দরকার সে নামবে তাতে তার ন্যূনতম লজ্জা কাজ করবে না।

তিনি বলেন, আগেই বললাম মিথ্যা কান্নার অভিনয়টাই তার মূল অস্ত্র। শ্রেষ্ঠ মিথ্যা কান্নার জন্য অ্যাওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সে পেত। তার বাসায় বহু পুরুষের আনাগোনা। যতই অভিনয় করুক মিথ্যার চেয়ে সত্যি অনেক শক্তিশালী।

বিয়ের এক মাস না যেতেই স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। সংবাদ সম্মেলন করেও আনা হয়েছে নানা অভিযোগ। সুবাহর অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

বর্তমানে ইলিয়াস দুবাই এ অবস্থান করছেন। সেখানে থেকে তিনি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেখানে ইলিয়াস মামলা সম্পর্কে বলেন, মিথ্যা বেশি দিন টেকে না, সুবাহর করা মামলাটি পুরোপুরি মিথ্যা, সাজানো এবং ভিত্তিহীন, মামলার এজাহারটি পড়লে যে কেউ বুঝবে, এটি যে আমাকে মিথ্যা হয়রানি করার জন্যই করা। সুতরাং এই মিথ্যাও বেশি দিন টিকবে না।

জানা গেছে, প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাতকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিশাতের সঙ্গে বিচ্ছেদের পর কারিন নাজকে বিয়ে করেন এই গায়ক। কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন। তৃতীয় স্ত্রী সুবাহর সঙ্গে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন ইলিয়াস। সেটিও প্রায় ভাঙ্গনের পথে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com