1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদ, গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুন্দরী নারী দিয়ে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করা একটি চক্রের এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। রোববার (২৩ মে) রাতে বামন্দী বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করে থানায় নেয়া হয় প্রতারণার শিকার এক ব্যবসায়ীকে। এ ঘটনায় উদ্ধার হওয়া ওই ব্যবসায়ী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বামন্দী বাজারের রতন লালের মেয়ে জোসনা রানী ও তার ভাই মেঘলাল, নজরুলের ছেলে মফিজুল ইসলাম ও আব্দুর রবের ছেলে মকলেছুর রহমান। দীর্ঘদিন এরা মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে যুবক ও ব্যবসায়ীদের ডেকে নিয়ে ভিডিও করা ছাড়াও ব্ল্যাকমেইল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন।

পুলিশ জানায়, জোসনা রানীকে দিয়ে এ চক্রের সদস্যরা মোবাইল ফোনে বিভিন্ন ব্যবসায়ী ও যুবকদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে ডেকে নিতো। পরে স্থানীয় যুবকরা তাকে একটি ঘরে আটক রেখে মোটা অংকের টাকা আদায় করতো। কয়েকদিন আগে মেহেরপুরের আহসান আলী নামের এক ব্যবসায়ী সাথে মোবাইল ফোনে পরিচয় হয় জোসনার।

রোববার দুপুরে তাকে কৌশলে ডেকে নিয়ে একটি ঘরে আটক রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জোসনা ও তার সঙ্গীরা। এসময় তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লাখ টাকা দাবি করে। বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে অনৈতিক এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে নরসিংদী জেলায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com