1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

সুন্দরবনে বিলুপ্তপ্রজাতির বাটাগুর বাস্কা কচ্ছপের ৩৩টি বাচ্চার জন্ম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে একটি বিলুপ্তপ্রজাতির বাটাগুর বাস্কা কচ্ছপের দেয়া ৩৪টি ডিমের মধ্যে ৩৩টি বাচ্চা ফুটেছে। শনিবার সকালে স্যান্ডবিচ (বালুর চর) থেকে এক এক করে বাচ্চাগুলো ডিম থেকে বের হবার পর তুলে রাখা হয়েছে সংরক্ষণ প্যানে (ছোট পুকুর আকৃতি)।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবিচে একটি বিলুপ্ত প্রজাতির বাটাগুর বাস্কা কচ্ছপ ৩৪টি ডিম দেয়। এরপর ৭ মে শনিবার ভোরে থেকে ডিম হতে বাচ্চা ফুটে বের হতে শুরু করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়। একটি ডিম নষ্ট হয়ে গেছে। ৯টার পর স্যান্ডবিচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালনপালনের পর ছেড়ে দেয়া হবে এই প্রজনন কেন্দ্রের বড় পুকুরে।

উল্লেখ্য, ২০১৪ সালে সুন্দরবনের করমজলে বিলুপ্তপ্রজাতির বাটাগুর বাস্কা কচ্ছপের সংরক্ষণ ও বংশবিস্তারে জন্য বনবিভাগ, আমেরিকা এবং অস্ট্রিয়ার দুইটি সংস্থা যৌথভাবে এ কেন্দ্রটি গড়ে তোলে। ২০১৪ সালে ৮টি কচ্ছপ দিয়ে এই প্রজনন কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে কেন্দ্রটিতে ডিম দিতে শুরু করে বাটাগুরবাস্কা কচ্ছপগুলো। এ পর্যন্ত বাটাগুরবাস্কা কচ্চপের ৩২৭টি ডিম থেকে ২৭৫টি বাচ্চা ফুটে। গত বছর চারটি বাটাগুরবাস্কা কচ্চপের ৯৬টি ডিম থেকে ৭৯টি বাচ্চা ফোটে। বর্তমানে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৩৮৭টি বিলুপ্তপ্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com