1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিয়ামের বাবা হওয়ার খবরে এক্সাইটেড পরীমণি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন। এই সুখবরটি শনিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে জানিয়েছেন তিনি নিজেই। শনিবার রাতে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দেন সিয়াম। যে ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে আদরের চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। তার বাবা হওয়ার খবরে খুশি, আনন্দের জোয়ার বইছে ভক্তদের হৃদয়ে। লাখো অনুসারী তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

আলোচিত চিত্রনায়িকা পরীমণিও বাদ যাননি বাদ যাননি। তিনি সিয়ামের বাবা হওয়ার খবর শুনে ভীষণ এক্সাইটেড। ফেসবুক পেজে পোস্ট দিয়ে নায়িকা নিজেই অনুভূতি প্রকাশ করেছেন। সিয়ামের পোস্টটি শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘বাজি ফাটাবো আমি, বাজি বাজি বাজিইইই’। এর সঙ্গে এক্সাইটেড অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

পরীমণি ও সিয়ামের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা জুটি বেঁধে অভিনয়ও করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দেখা গেছে তাদের রসায়ন। দর্শকের প্রশংসাও পেয়েছেন বেশ। এরপর তারা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘বায়োপিক’ নামের আরও দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। সেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

স্ত্রীর পেটে চুমু খাচ্ছেন, এমন একটি ছবি পোস্ট করে শনিবার বাবা হওয়ার খবর প্রকাশ করেন সিয়াম। তিনি লেখেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন। সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তার হাতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com