1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি কাইয়ুম, সম্পাদক ইমরান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্থগিত হওয়া দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে জয়ী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পিএস কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইমরান আহমদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন মো. শামিম আহমদ।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) নগরের রেজিস্ট্রারি মাঠে জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৪ পৌরসভার কাউন্সিলরদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ফলাফলে আবদুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে সভাপতি এবং ৭৯৮ ভোট পেয়ে এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ ৬২৩ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাদের নেতৃত্বেই থাকবে সিলেট জেলা বিএনপি। এই নির্বাচনে মোট ভোটার ছিল ১৮১৮ জন।

২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে আবুল কাহের শামীমকে সভাপতি ও আলী আহমদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিলো। ২০১৯ সালের ৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটি পুরাতন কমিটি ভেঙে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটিতে আহ্বায়ক করা হয় কামরুল হুদা জায়গীরদারকে। প্রায় ২ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে সম্মেলনের আয়োজন করলো আহবায়ক কমিটি।

২১ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল নগরের আলিয়া মাদরাসা মাঠে। কিন্তু ভোটের ২৪ ঘণ্টা আগেই কাউন্সিলরদের ভোটার তালিকা ইস্যুতে কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়। কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থি হলেও পরে নিজেকে প্রত্যাহার করে নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com