1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং

সিলেটে সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত মার্চ মাসে নিজ জন্মস্থান সিলেটে গিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তখন তিনি শৈশবের স্মৃতিচারণ করেছিলেন। সিলেট এবং সিলেটের মানুষকে তিনি কতটুকু ভালোবাসেন তাও বলেছিলেন। আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন নিজের জন্মস্থানে আবারও যাওয়ার। তিনি সিলেটে গেলেন ঠিকই। তবে নিথর হয়ে। তার এমন ফেরা দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেটে এসে পৌঁছায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স। তাকে নেওয়া হয় নগরের ধোপাদিঘীরপাড়স্থ বাসভবন হাফিজ কমপ্লেক্সে।

আবুল মাল আবদুল মুহিতের মরদেহ যাওয়ার আগেই সেখানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো শোকার্ত মানুষ জড়ো হন। মরদেহ যাওয়ার পরই সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।

রাতে হাফিজ কমপ্লেক্সেই রাখ হয়েছে এই ভাষা সংগ্রামীর মরদেহ। রোববার দুপুর ১২টায় তার মরদেহ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দেড়টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে থাকবে মরদেহ। এরপর দুপুর ২টায় জানাজা হবে সিলেট আলিয়া মাদরাসা মাঠে। জানাজা শেষে নগরের রায়নগরস্থ পারিবারিক গোরস্তানে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

এদিকে শনিবার রাতে সিলেটের আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিত। বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর।

বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক, কূটনীতিক ও গবেষক হিসেবেও পরিচিত ছিলেন।

১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে তিনি। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com