1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সিলেটে করোনায় মৃত্যু আরো ১৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আরো ১৩ জন মারা গেছেন। নতুন করে ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে রবিবার (১৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনায় ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় ৮৯৭ জন মারা গেছেন। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৭২৪ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৮ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩১১ জন। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের, ৫২ জন মৌলভীবাজারের ও ৬৫ জন হবিগঞ্জের। এক হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৬.৭১ ভাগ।

সবমিলিয়ে বিভাগে ৪৮ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী হাসপাতালে চার হাজার ১১২ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪০৩ জন। সুনামগঞ্জের পাঁচ হাজার ৬৩২ জন, মৌলভীবাজারের সাত হাজার ১৬ জন ও হবিগঞ্জের পাঁচ হাজার ৮৬১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৬ হাজার ৬৪৬ জন। এছাড়া বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com