1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সিঙ্গাপুরকে উড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রায় ৬ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই হারের প্রতিশোধই নিয়েছেন বাঘিনীরা।

এদিন তহুরা খাতুনের জোড়া এবং আফিদা খন্দকারের গোলে প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ জেতেনি সাবিনারা। চলতি বছরে ষষ্ঠ ম্যাচে এবার প্রথমবার জয়ের দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি তহুরা খাতুন।

তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। তৃতীয় মিনিটেই সাবিনার পাস থেকে দলকে লিড এনে দেন আফিদা খন্দকার।

আক্রমণে সিঙ্গাপুরকে ব্যতিব্যস্ত করে তোলা লাল-সবুজের নারীরা দ্বিতীয় গোল পেয়ে যায় ১৬ মিনিটেই। মারিয়া মান্দার ড্রিবলিং দক্ষতাকে গোলে রূপ দেন তহুরা খাতুন।

ম্যাচের ২৫ মিনিটেই ব্যবধান ৩-০ হতে পারতো। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নিয়েছিলেন অধিনায়ক সাবিনা। তবে বল ক্রসবার উঁচিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে এগোনো বাংলাদেশ সুযোগ হাতছাড়া করে কয়েকটা। তবে ম্যাচের ৬০তম মিনিটে গোল করার দক্ষতা দেখান তহুরা। মাসুরা পারভীনের বাড়ানো বলে বুদ্ধিদীপ্ত চিপে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা।

এরপর ম্যাচের ৭৭তম মিনিটে সাবিনার কাছ থেকে মারিয়া মান্ডা বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন। মারিয়া প্রথম পোস্টে বল মেরে সুযোগ নষ্ট করেন। এতে বল গোলরক্ষকের হাতে চলে যায়।

উল্লেখ্য, আগামী সোমবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com