1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সার্চ কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা উচিত: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য সার্চ কমিটির তৈরি চুড়ান্ত তালিকা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দিবে তা দেশের মানুষ জানতে চায়। আমরা প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন কমিশন আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি। তাই, নির্বাচন কমিশনকে দলীয় সরকারের প্রতি মুখাপেক্ষি হতে হবে। এজন্যই ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরুহ হয়ে পড়বে।

তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। জনগণ ভোটের ওপর আস্থা হারিয়ে আর ভোট কেন্দ্রে যেতে চায় না। এখন নির্বাচন হচ্ছে খুনোখুনি আর আতঙ্কের নাম। দেশের মানুষ উৎসবমুখর নির্বাচন দেখতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে হবে। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন দরকার।

এদিন সাবেক সেনাকর্মকর্তা লেফটেনেন্টে কর্নেল (অবঃ) তছলিম উদ্দিন পিএসসি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মশরুল মওলা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, মোঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা কাজী মামুন, জাকির হোসেন খান, আলাউদ্দিন আহমেদ, মাওলানা মোঃ খলিলুর রহমান সিদ্দিকী, নাজমুন নাহার ইতি, রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com