1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সাভারে দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাভারের বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

রোববার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের ছিল বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে চারজন নিহত হন। এদের মধ্যে পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রয়েছেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঘটনা সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের মতো।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত পরিবহন উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com