1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

সাবেক স্ত্রীকে আবারও বিয়ে করতে চান বিল গেটস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

প্রায় ৩০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন শেষে গত বছরে মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি। বিচ্ছেদের ঘোষণায় তারা বলেছিলেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে আরও বহুদূর যাওয়ার ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।’

মে মাসে ঘোষণা দিলেও তাদের চূড়ান্ত বিচ্ছেদ ঘটে ওই বছরের আগস্টে। তবে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ একসাথে চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা। জেনার, ররি এবং ফোয়েবে নামে তিন সন্তান রয়েছে তাদের।

রোববার সানডে টাইমসের সঙ্গে আলাপকালে বিল গেটস বিচ্ছেদের পরের গত দুই বছর সময়কে ‘অত্যন্ত নাটকীয়’ বলে বর্ণনা করেছেন। এই সময়ে করোনাভাইরাস মহামারি এবং স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ছাড়াও তার জন্য সবচেয়ে অদ্ভূত ছিল সন্তানদের দূরে চলে যাওয়া।

সাবেক স্ত্রীর সঙ্গে বর্তমান কাজের সম্পর্কের বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন বিল গেটস। একই সঙ্গে তাদের বৈবাহিক জীবনের সমাপ্তি সম্পর্কে কেমন বোধ করছেন, সেটি নিয়েও কথা বলেছেন তিনি।

মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা বলেছেন, বাচ্চাদের বেড়ে ওঠা এবং পরিবার ছেড়ে চলে যাওয়ার পর প্রত্যেকটি দম্পতিই এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তার জন্য এই পরিবর্তন ছিল বিচ্ছেদ। ব্যবসায়িক এই ম্যাগনেট বলেছেন, বিচ্ছেদ ঘটলেও তার দৃষ্টিকোণ থেকে ‘দুর্দান্ত বৈবাহিক জীবন কেটে গেছে’ বলে মন্তব্য করেছেন।

বিল গেটস বলেছেন, আমি এই রূপান্তর করতাম না। আপনারা জানেন, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। মেলিন্ডা গেটসকে আবারও বিয়ে করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে দাতব্য সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতা বলেন, হ্যাঁ, আমি মেলিন্ডাকে আবারও বিয়ে করব কি না সেই সম্পর্কে কথা বলছি। ভবিষ্যৎ নিয়ে আমার কোনও পরিকল্পনা নেই। তবে বিয়ের পক্ষে আমার উচ্চ সুপারিশ রয়েছে।

বিবাহ বিচ্ছেদের দিকে ধীরে ধীরে এগিয়েছেন কি-না; এমন প্রশ্ন করা হলে সেটি জানেন না বলে স্বীকার করেছেন গেটস। তবে সাবেক স্ত্রীর সাথে এখনও কাজ করতে পারায় নিজেকে ‘ভাগ্যবান’ বলে মনে করেন বিশ্বের অন্যতম এই ধনকুবের। তিনি বলেন, আগামী জুনে গেটস ফাউন্ডেশন ও জনকল্যাণমূলক সংগঠন দ্য গিভিং প্লেজের বার্ষিক কর্মচারী সভা রয়েছে। এছাড়া জুন মাসে বার্ষিক বৈঠক রয়েছে, যা আমি এবং মেলিন্ডা আয়োজন করি।

সানডে টাইমসের সঙ্গে আলাপকালে বিল গেটস বলেন, তিনি বিশ্বাস করেন সাবেক স্ত্রীর সাথে তার এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মেলিন্ডার সাথে তার ‘অত্যন্ত-গুরুত্বপূর্ণ, জটিল, ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে। এজন্য আমরা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

গেটস বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে আমরা একসাথে কাজ করতে পারছি। আপনারা জানেন, আমরা একসাথে ফাউন্ডেশন গড়ে তুলেছি।’ প্রথম বারেই কেন বিবাহবিচ্ছেদ প্রশ্নের সহজ জবাবে বিল গেটস বলেছেন, বিয়ে এত জটিল বিষয় যে, এটি নিয়ে অনুসন্ধান ফলপ্রসূ হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com