1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

অর্থ আত্মসাৎ, ভূমি দখল ও গোয়েন্দা সংস্থার অপব্যবহারের অভিযোগ
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সুনির্দিষ্ট একাধিক অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রেপ্তারকৃত এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভূমি দখল এবং একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের অগ্রগতি নিয়ে শিগগিরই আরও বিস্তারিত জানাবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com