1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

সাবেক সচিব শাহ কামালের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার মোহাম্মদপুরের দুইটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ এবং ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের দুটি বাসার মধ্যে একটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন- বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে।

এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া, বিদেশি মুদ্রা রয়েছে টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার তিন হাজার, মালেশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সৌদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।

প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. শাহ কামাল। সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com