1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯৪তম জন্মদিন আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের ৯৪তম জন্মদিন আজ বুধবার। ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন।

১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সবকয়টি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান। তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি।

জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। ১৯৫২ সাল থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। অংশ নেন ভাষা আন্দোলনে। ১৯৫৬ সালে কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর সঙ্গে ১৯৬২, ৬৬ ও ৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাবেশে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান।

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লগের সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭৪, ১৯৯২ এবং ১৯৯৭ সালে আবারো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। ২০০২ সালে তিনি দলের সভাপতিমণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।

২০০৭ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গ্রেপ্তার হলে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের হাল ধরেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com