1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ানকে আত্মসমর্পণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা বাতিলে রুল খারিজ করা রায়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খারিজ আদেশের ফলে তাদের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আইনি বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (৯ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে মামলার বিচারকাজ এক বৎসরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ ২০০৭ সালের ১৯ ডিসেম্বর ওই দুইজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষ করে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি ২০০৮ সালে থেকে রুল স্টে থাকায় বিচার প্রক্রিয়া এতদিন বন্ধ ছিল।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com