1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেফতার, নওগাঁয় মিষ্টি বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। এছাড়াও তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরীর পক্ষে শামীম রেজা, বাদশা চৌধুরী, বিএনপির নেতা ও নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক আব্দুর রহমানের নেতৃত্বে নিয়ামতপুর বাজারে এ আনন্দ মিছিল করা হয়।

এছাড়া নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণের সময় নেতৃবৃন্দ সাবেক খাদ্যমন্ত্রী সাধনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিয়ামতপুরের বাসিন্দারা বলছেন, আওয়ামী লীগের মন্ত্রী হয়ে ক্ষমতা পেয়ে সাধন চন্দ্রের জমি দখল, অবৈধ সম্পদ অর্জন, মানুষের উপর জুলুমসহ নানা অপকর্ম করেছেন। যার কারণে তিনি গ্রেফতার হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। আনন্দ উদযাপন করছেন। এই নিয়ামতপুরেই সাধন চন্দ্র মজুমদার সবচেয়ে বেশি মাফিয়া হয়ে উঠেছিলেন।
এদিকে যে সব সংবাদ এতোদিন আড়ালে ছিল তা খুঁজে বের করেছে বাংলাদেশ প্রতিদিন। সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একাধিক ক্যাশিয়ার বগুড়ার খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কর্মরত ছিলেন। তারা এখন গা ঢাকা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com