1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

সাবেক এমপি ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিছিলে ২০০১ সালে গুলির ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চার জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সে সময় বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের নির্দেশে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই তিন জন বিএনপির কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬ আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতিও দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় ১৫ বছর পর মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য মামলার বাদী হাইকোর্টে রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে মামলাটি আবার সচল হল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com