1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজার বিরুদ্ধে মিথ্যা অর্থ আত্নসাতের মামলা খারিজ করে দিয়েছে আদালত। গত বুধবার যুগ্ন জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত ঢাকায় মামলাটি খারিজ করা হয়। এর আগে ২০২২ সালে অহেতুক মিথ্যা, হয়রানি মূলক ও অসৎ উদ্দেশ্যে মামলাটি করেন ফাস্ট ফাইনান্স লিমিটেড।

এ ব্যাপারে তুহিন রেজার আইনজীবী বলেন, সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি দায়িত্বে থাকাকালিন অবৈধ ভাবে কোনো ধরণের টাকা গ্রহনের কোনো ঘটনা ঘটে নাই। মূলত তুহিন রেজার পেশাগত সাফল্যের প্রতি ঈর্ষাবশত ও তাকে হয়রানি ও হেনস্থা করার উদ্দেশ্যে মিথ্যা বর্ণনায় অত্র মোকদ্দমা দায়ের করা হয়েছে।

আদেশে বলা হয়, সকল অভিযোগের দলিলপত্র পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় অত্র আদালতের নিকট প্রতীয়মান হয় যে তুহিন রেজা আইনগত বৈধ এবং সঠিক। সুতরাং প্রার্থী তার প্রতিকার পেতে আইনগত হকদার রয়েছে। উক্ত অবস্থায় তার বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি- ৭ আদেশের ১১ বিধি ও ১৫১ ধারা মোতাবেক দরখাস্তটি মঞ্জুরযোগ্য। অত্র মোকদ্দমাটি দেওয়ানী কার্যবিধি আইনের ৭ আদেশের ১১ বিধি তৎসহ ১৫১ ধারার বিধান মোতাবেক দরখাস্তটি মঞ্জুরক্রমে অত্র মোকদ্দমার আর্জিটি খারিজ ( Reject) করা হলো।

এবিষয়ে ফাস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা বলেন, মিথ্যা, হয়রানি মূলক ও অসৎ উদ্দেশ্যেমূলক মামলা দায়ের করা হয়েছিল আমার বিরুদ্ধে। বিচার বিভাগের উপর আমার বিশ্বাস ছিলো তাই ন্যায়বিচার পেয়েছি। মূলত আমার সফল ঈর্ষান্বিত হয়ে আমাকেসহ আরো কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে উদ্দ্যেশপ্রনোদিত এই মামলা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com