1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

এদিন (শুক্রবার) ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম লিড নেয় পাকিস্তান। পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। ডান প্রান্ত থেকে এক ক্রসে পাওয়া বলে মোর্শেদ আলী জটলার মাঝে হেড দিয়ে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ।

লাল-সবুজ বাহিনীর অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বাড়ানো স্কয়ার পাস পাকিস্তানি ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই ডিফেন্ডার ভুল করলেও বাংলাদেশের সাইদ বল জালে পাঠাতে বিলম্ব করেননি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার চেষ্টা চালায়। তবে জালের দেখা পায়নি কোনো দলই। নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পাকিস্তান সমতা আনার সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। বাংলাদেশের গোলরক্ষক পরাস্ত হলে ফাঁকা পোস্টের সামনে বল পায় পাকিস্তানি ফরোয়ার্ড। সেই বল ভালোভাবে রিসিভ করতে না পারায় তিনি আর শট নিতে পারেননি।

পরের মিনিটে অবশ্য সুযোগ পায় বাংলাদেশও। কিন্তু তারা গোলের সেই সুযোগ হাতছাড়া করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখে বাংলাদেশ।

ফিফার নিষেধাজ্ঞা থেকে ফেরা পাকিস্তান দক্ষিণ এশিয়ার প্রায় সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সাফের এই জুনিয়র টুর্নামেন্টে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল তারা। অন্যদিকে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল খেলেছে। দিনের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে আবার সেই গ্রুপের প্রতিপক্ষ ভারত-বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com