1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে।

সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভর্তি কমিটির এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এছাড়া প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে (শনিবার) ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com