1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সাজেকে আগুনে পুড়ে জুম চাষির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় পাহাড়ে জুমের আগুনে দগ্ধ তুহিন ত্রিপুরা (৪০) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।

২৫ মার্চ মঙ্গলবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের পাশে নিজের পাহাড়ে জুমে আগুন দেয় তুহিন ত্রিপুরা এসময় তীব্র বাতাসের ফলে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে দ্রুত পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে এতে আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। আগুনে তার শরীরের ষাট শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিঘিনালা ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ও বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির তুহিন ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ডাকে বিজিবি। পরে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সাথে যোগ দেয় কিন্তু প্রয়োজনী সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে। এর আগে ১৮ ও ২৪ ফেব্রুয়ারী সাজেকে আগুনের ঘটনায় শতাধিক স্থাপনা পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com