1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

সাগর-রুনি হত্যার তদন্ত কবে শেষ হবে নির্দিষ্ট করে বলা যাবে না: র‍্যাব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ হতে কেন এত দেরি হচ্ছে—গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মঈন বলেন, তদন্তের অগ্রগতি রয়েছে। যখনই আমাদের মামলার তারিখ থাকে, তদন্তকারী সংস্থা হিসেবে আদালতে আমাদের কিছু প্রতিবেদন দিতে হয়। তদন্তের অগ্রগতির সেই প্রতিবেদন আমরা আদালতে জমা দিয়েছি। সেখানে বেশ কিছু তথ্য-উপাত্ত আমরা আদালতে জমা দিয়েছি। আমাদের ফাইন্ডিংস, তথ্য-উপাত্ত, যার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের বলেছেন, আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের অবকাশ রয়েছে। যার কারণে আদালত থেকেই আমাদের সময় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের তদন্তের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে, আমরা চাই না একজন নিরপরাধ ব্যক্তিও যেন এখানে ভিকটিমাইজ না হয়। সঠিক তদন্তের জন্যই মূলত বিভিন্ন আদালত থেকে যে সময় দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যখন তথ্য-উপাত্ত দিচ্ছি তখন আদালত সিদ্ধান্ত নিচ্ছেন যে, এই তথ্য-উপাত্ত মামলার রায় ঘোষণার জন্য স্বয়ংসম্পূর্ণ কি না বা এখানে আরও তদন্তের প্রয়োজন রয়েছে কি না। তার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন।

আল মঈন বলেন, সঠিক তদন্তে যারা প্রকৃত আসামি, যারা এর সঙ্গে সরাসরি জড়িত, তাদের খুঁজে বের করার জন্য মূলত আদালতে বিষয়গুলো জমা দিচ্ছি করছি। আদালত মনে করছে এখানে আরও তথ্য পাওয়ার অবকাশ রয়েছে। এখানে আরও তদন্তের অবকাশ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com