1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

সাকিব ‘চ্যাম্পিয়ন’ ক্রিকেটার, ভারতীয় কোচের প্রশংসা তাসকিনের জন্যও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাকিব আল হাসানের ভীষণ তোড়জোড়। শুরুতে দলের সঙ্গে ফুটভলি খেলেছেন। পরে করেছেন ব্যাটিং। কিন্তু তার যে ধরনের চোট, তাতে গুরুত্বপূর্ণ রানিং বিটুইন দ্য উইকেট। সেটি কেমন করেন দেখতে সাকিবের সঙ্গী ছিলেন ফিজিও বায়েজীদুল ইসলাম। সাকিব দুই চক্কর দিয়ে এসেই কথা বলছিলেন তার সঙ্গে। ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে যে তার চাওয়াটা খুব বেশি, সেটি স্পষ্ট হয়েছে কথায়-কাজেও। পরিসংখ্যানও বলছে, সাকিবকে ভারতের বিপক্ষে বাংলাদেশের দরকার খুব বেশি করে।

এখন অবধি দলটির বিপক্ষে ২২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ৩৭.৫৫ গড়ে ৭৫১ রান আর বল হাতে তার আছে ২৯ উইকেট। ম্যাচের আগের দিন এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকেই এলো প্রশ্নটি, সাকিবের বিপক্ষে ভারতের ব্যাটাররা ভোগেন বেশ। তার বিরুদ্ধে কি আলাদা পরিকল্পনা আছে?

জবাবে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, ‘দেখুন, যখন আপনি ব্যাটার হিসেবে খেলবেন; কখনো বা কোথাও আপনাকে কারো বিপক্ষে খেলতেই হবে। যদি আপনি ম্যাচ-আপের দিকে তাকান, কিছু ম্যাচ-আপ আপনাকে বলবো সে এটার বা ওই খেলোয়াড় বা বিশেষত বোলারের বিপক্ষে দুর্বল। কিন্তু আমার মনে হয় না এমন কোনো আলাপ আমাদের ভেতর হয়েছে। ’

‘আমরা জানি সাকিব ভালো খেলোয়াড়, দলের জন্য কার্যকর। ব্যাটিং করে, বোলিং ভালো করে, পাওয়ার প্লেতেও বোলিংয়ে আসে; সে কোয়ালেটি বোলার আর আমার মনে হয় ওই কৃতিত্বটা আপনার তাকে দিতে হবে। কিন্তু আমাদের জন্য এতে আসলে কিছু যায় আসে না। আমাদের জন্য আসল ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিনে আমাদের প্রস্তুতি, গেম প্ল্যানের ঠিকঠাক প্রয়োগ। ’

বাংলাদেশ দলের পেসারদের সাম্প্রতিক সময়ে উন্নতি চোখে পড়ার মতো বেশ। ভারতের বিপক্ষে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও আছে তার। এখন অবধি দলটির বিপক্ষে ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তাসকিন। সবমিলিয়ে গত এক বছরে ১৫ ম্যাচে ২৫ উইকেট নেন তিনি। তাকে নিয়ে প্রশংসা ছিল ভারতীয় বোলিং কোচের কণ্ঠেও।

তিনি বলেন, ‘সত্যি বলতে গত কয়েক বছরে তাসকিন ভালো কিছু করে দেখিয়েছে। আমার মনে হয় সে দুনিয়ার অন্যতম ভালো পেস বোলার। আলাদা ভেন্যু, উইকেটে তাসকিন ভালো খেলেছে। বাংলাদেশে পেসারদের সাহায্য করবে এমন উইকেট খুব বেশি নেই, ওখানেও সে ভালো করেছে। তাসকিন খুব ভালো বোলার। ’

‘কিন্তু বাকিরা, আমার মনে হয় যখন আপনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন; আপনার দেশকে প্রতিনিধিত্ব করার মতো ভালো হতে হবে। এদিক থেকে বাকিরাও যথেষ্ট ভালো। স্পিনাররাও, দুই মেহেদী ভালো করেছে। বাংলাদেশের ভালো স্কোয়াড আছে, বোলারও। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com